ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টঙ্গী থেকে মাদক ব্যাবসাহী ছাত্রলীগ নেতা রেজাউল করিম আটক

গাজীপুর মহানগরের টঙ্গী থেকে মাদক বিক্রির অভিযোগে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে রেজাউলকে হিমারদীঘি কেরানিরটেক বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।বুধবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


আটক রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর টঙ্গী মেট্রো পূর্ব থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে আটক করে।


কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারির হাতে পৌঁছে দিতেন তিনি। থানায় রিমান্ডে থাকা আসামি জাকির হোসেন নামে এক মাদক ব্যবসাহী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগ নেতা রেজাউলের কাছ থেকে মাদক নিয়ে খুচরা বিক্রি করতেন। জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ জানান, রেজাউলের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রেজাউলকে আটক করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑